Wednesday, 21 February 2024

কোথাও কেউ নেই

 কোথাও কেউ নাই নাটকটা হুমায়ুন আহমেদ স্যারের অন্যতম একটা নাটক। এই নাটকটা অনেক ছোটবেলায় দেখেছি, মনে হয় পাঁচ, ছয় বা সাত বছর বয়স হবে, ঠিক মনে নাই, তখন দেখেছি। ওই বয়সে অবাক হয়ে ভাবতাম, নাটকের নাম এমন কেন, কি কারনে মিরা একা একা একটা নদীর ধারে বসে থাকে? ওর মামা মামী মারা গেছে, মামাতো ভাই বোন সব দূরে চলে গিয়েছে, বাকেরের ফাশি হয়েছে যাকে সে ভালবাসত। কিন্তু কোথাও কেউ নাই হবে কেন? ওর মামাতো ভাই বোন দূরে গিয়েছে, কিন্তু আছে তো, দেখা তো হবে। বাকেরের বন্ধুরা আছে, মিরাকে সংগ দিতে পারবে। এমন না যে মিরার কোথাও কেউ নাই, কেউ না কেউ তো আশেপাশে আছে। বড় হয়ে আরো তিন চার বার নাটকটা দেখেছি, কখনো এই ধারনার বাইরে যেতে পারি নাই - কেন মিরার কথাও কেউ নাই, মানে কি? 

আজ চল্লিশ দরজা খট খট করতে এসে প্রথম আমি নাটকটার নামের অর্থ বুঝতে পেরেছি। কারন আমি এখন জানি, কিভাবে কোথাও কেউ না থাকে। আমারও এখন এমনই মনে হয়, কোথাও কেউ নেই। সেটা গত দুইমাসে খুব ভাল করে বুঝতে পারছি। সবাই আছে কিন্তু কোথাও কেউ নাই, আমার জন্য। 

No comments:

Post a Comment